Sylhet Today 24 PRINT

সম্প্রীতির মেলবন্ধনে সিলেটে পালিত হচ্ছে শুভ বড়দিন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিনে সিলেটের নয়াসড়কস্থ গির্জায় বসেছে সম্প্রীতির মেলবন্ধন।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৫টায় ক্যারলস গানের (নগর সংগীত) মাধ্যমে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে দশটায় বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি প্রার্থনা।

এরপর সকাল ১১টায় কেক কাটা হয়। এতে উপস্থিত থেকে সংহতি জানান বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ।

এদিকে, বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়েছে গির্জা। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.