Sylhet Today 24 PRINT

হাফিজ আহমদ মজুমদার সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০১৫

রেড ক্রিসেট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামেতাকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধণা অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও সমাজসেবায় হাফিজ আহমদ মজুমদারের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তাকে একজন আলোকিত মানুষ হিসেবে আখ্যায়িত করেন। হাফিজ আহমদ মজুমদার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হয়ে সিলেটবাসীর জন্য গৌরব বয়ে এনেছেন বলেও উল্লেখ করেন বক্তারা।

হাফিজ আহমদ মজুমদার গণসংবর্ধনা পরিষদ, সিলেট এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি ভর্তি ছিলো পুরো হল রুম।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও হাফিজ আহমদ মজুমদার গণসংবর্ধনা পরিষদ, সিলেট’র আহবায়ক অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসংবর্ধনা পরিষদের সদস্য সচিব ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান এবং গণসংবর্ধনা পরিষদের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

এমসি কলেজের সহযোগী অধ্যাপক শামীমা চৌধুরী ও শামসুল বাসিত শেরো’র যৌথ সঞ্চালনায় শিক্ষাবিদ অধ্যাপক ড. কবীর হোসেন চৌধুরীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

গণসংবর্ধনা আয়োজনের শুরুতে মানপত্র পাঠ করেন অধ্যাপক শামীমা চৌধুরী। মানপত্রে হাফিজ আহমদ মজুমদারের কীর্তিময় জীবন আর এই মোহহীন মানুষের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে গর্বিত সিলেটবাসীর প্রাণের বক্তব্য তুলে ধরা হয়।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.