Sylhet Today 24 PRINT

মাধবপুরে বন্ধুর সঙ্গে বেড়াতে এসে প্রাণ গেল শিক্ষার্থীর

হামিদুর রহমান, মাধবপুর  |  ২৫ ডিসেম্বর, ২০১৬

ঢাকা থেকে বন্ধুর সঙ্গে মাধবপুরে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল ঢাকা ন্যাশনাল পলিট্যাকনিকেলের ছাত্র মাহি রহমানের। রোববার বিকেলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মাহি কে পুকুর থেকে  উদ্ধার করে।

মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বাণেশ্বর গ্রামের বাসিন্দা এফএল গ্রুপের মালিক ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রানা গত শুক্রবার তার ৪ বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মাধবপুর বেড়াতে আসে। সাতছড়ি জাতীয় উদ্যান সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা।

রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রানা তার ৪ বন্ধুকে নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে সাতার কাটতে নামেন। ৩ জন সাতরিয়ে পুকুরের তীরে উঠলেও কক্সবাজার জেলার কলাতলির মোড় এলাকার আব্দুর রহমানের ছেলে ঢাকার ন্যাশনাল পলিট্যাকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহি রহমান মাঝ পুকুরে  তলিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মী ঘটনাস্থলে এসে মাহি কে  পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। মাহির অভিভাবকরা আসলে তাদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.