Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ওসি হত্যা ও ডাকাতি মামলায় দুই আসামী গ্রেপ্তার

ওসমানীনগর প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে জিয়াউল হক (২৬) নামের একাধিক ডাকাতি মামলার পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ। সে উপজেলার বুরুঙ্গা ইউপির পুর্ব তিলাপাড়া গ্রামের মৃত এবাদ উল্লার পুত্র। তিনি তিনটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

রোববার আড়াইটার দিকে উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ থেকে তাকে গ্রেপ্তার করেন ওসমানীনগর থানার  এসআই মহিবুর রহমান। এ দিকে  ওসমানীনগর থানার প্রয়াত ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী উপজেলার গোয়ালাবাজার ইউপির এওলাতৈল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন উদ্দিন (২৩) কে রোববার দুপুরে গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.