Sylhet Today 24 PRINT

ফেসবুকে হত্যার হুমকি, সিলেটে ৫৭ ধারায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৬

সিলেট নগরীর খাসদবীর থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়েরকৃত মামলার শাহেল আহমদ নয়ন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নয়ন খাসদবীর বন্ধন এফ-১০ নম্বর বাসার হেলাল মিয়ার ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শাহেল একই এলাকার বন্ধন ই-১৭ নম্বর বাসার ফারদীন আহমদ শাহীনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যা ও লাশ গুম করে ফেলার হুমকি দেন। এ ঘটনায় শাহীন বাদি হয়ে বিমানবন্দর থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় শাহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা গেছে, নয়নের বিরুদ্ধে থানায় মাদক ও নাশকতার আরও দুইটি মামলা রয়েছে। ওই দুই মামলায় তিনি জামিনে ছিলেন।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.