Sylhet Today 24 PRINT

মাধবপুরে গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একমাত্র সরকারী শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৩৮ জন ছাত্র- ছাত্রী অংশ গ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মজুমদার ,আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র মজুমদার জানান, এ বছর প্রথম বারের মত অনলাইনে ভর্তি আবেদন করা হয় এবং অনলাইনের মাধ্যমেই ফলাফল প্রকাশিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.