Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৬ গাঁজা সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামে গাঁজা সেবনকালে ৬ গাঁজা সেবনকারীকে আটক করেছে পুলিশ। পরে গাঁজা সেবনের দায়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জালাল উদ্দিন ও মাসুম মিয়া ঘোনাপাড়া বাজারের পশ্চিম পাশে খালেক শাহ মাজার এলাকায় গাঁজা সেবনকালে ছয় জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ঘিলাতলী গ্রামের আশ্রব আলীর ছেলে বুলু মিয়া (৪৭), আব্দুল জব্বারের ছেলে শাহজাহান মিয়া (৩৫), আব্দুল গফুরের ছেলে ছুট্রো মিয়া (৩৮), পাশ্ববর্তী দলগাঁও গ্রামের সালাম মিয়ার ছেলে হোসেন মিয়া (৩৮), ইমাম উদ্দিনের ছেলে আলী হোসেন (৪০) ও আলী মিয়ার ছেলে মনছুর মিয়া (৩৮)।

আটকের পর সোমবার রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচারক প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.