Sylhet Today 24 PRINT

ট্রাকের ধাক্কায় শাবি কর্মকর্তার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

ট্রাকের ধাক্কায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা মারা গেছেন। দক্ষিণ সুরমাস্থ নর্থ ইস্ট মেডিকেলের সামনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মটর সাইকেলে করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, নিহত হারুন-অর রশীদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কর্মরত ছিলেন। তিনি মটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

নিহত হারুন-অর-রশীদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.