Sylhet Today 24 PRINT

এবার অনলাইনেই পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত প্রাপ্তিতে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ সেবাটি অনলাইনে চালু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এখন থেকে নগরবাসী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে অর্থাৎ (pcc.police.gov.bd) এই ঠিকানায় লগ ইন করে আবেদন করতে পারবেন এবং এই ঠিকানায় বর্ণিত স্থান থেকে তারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সার্টিফিকেট প্রাপ্তির নিয়ম ও শর্তাবলীর বিস্তারিত তথ্যও অনলাইনে লগ ইন করে জানা যাবে।

এসএমপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে সিলেট মহানগর পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.