Sylhet Today 24 PRINT

মাধবপুরে বালু ভর্তি ট্রাক্টর জব্দ

মাধবপুর প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা ভূমি অফিস।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে ট্রাক্টরটি আটক করা হয় বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

মনতলা ভূমি অফিসের সহকারী উপভূমি কর্মকর্তা সোহেল রানা জানান, উপজেলার রসুলপুর গ্রামে জনৈক ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখান থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত ওই ট্রাক্টরটি মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল ট্রাক্টর জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.