Sylhet Today 24 PRINT

\'বিজয়ীরা দেশের উন্নয়নে কাজ করবেন\'

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০১৬

দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। 

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভোট প্রদান করছেন ভোটাররা।

সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা সদর উপজেলায় ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আলফাতুন্নেসা এবং মংগলা রানী বলেন, প্রথম অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিতে পেরে আমরা সন্তুষ্ট। 

তরা আরও বলেন, বিজয়ীরা দেশের উন্নয়নে কাজ করবেন এমন প্রত্যাশা আমাদের।  

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সাধারণ জনগনের ভোটাধিকার নেই। কেবল স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন) নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রদান করবেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটযুদ্ধ চলবে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.