Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৬

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডের (চুনারুঘাট-  ১, ২, ৩, ৪ ও ১০ নম্বর ইউনিয়ন) এর নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে মামলা সংক্রান্ত জটিলতা থাকায় এখানের নির্বাচন স্থগিত করা হয়েছে। 
 
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সাধারণ জনগনের ভোটাধিকার নেই কেবল স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন) নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রদান করবেন।
 
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটযুদ্ধ চলবে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.