Sylhet Today 24 PRINT

উৎসবহীন ভোট

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০১৬

সিলেট জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। তবে ভোটারদের সংখ্যা একেবারেই কম হওয়ায় ভোটকেন্দ্রেও নেই তেমন ভীড়।

আর সাধারণ মানুষ এই নির্বাচনের ভোটার না হওয়ায় তাদের মধ্যে নির্বাচন নিয়ে নেই তেমন আগ্রহ। ফলে আজকের ভোটে তেমন উৎসবের আমেজ লক্ষ্য করা যায় নি। নগরজীবনেও কোনো প্রভাব ফেলেনি এই ভোটগ্রহণ।

তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তেমন একটা চোখে না পড়লেও বাইরে উৎসুক প্রার্থীদের সমর্থক আর তাদের কর্মীদের ভীড় লক্ষ্য করা গেছে।

সিলেট নগরীর মদন মোহন কলেজ কেন্দ্র ও দক্ষিণ সুরমার ইছরাব আলী হাই স্কুল কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।

জেলা পরিষদ নির্বাচনের ভোটার হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি। সিটি কর্পোরেশনের, মেয়র, কাউন্সিলার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র কাউন্সিলার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যরাই তাদের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করবেন। সিলেট জেলায় তাদের সংখ্যা হচ্ছে ১ হাজার ৪শ’ ৩৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.