Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে যুবতীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৬

সিলেটের বিয়ানীবাজার এক যুবতীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে যুবতীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার তিলপাড়া ইউনিয়নের পূর্ব দেবারাই গ্রামের ইরমান আলীর যুবতী কন্যা শিরিনা বেগম (২৪) মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল দেখে সন্দেহ হলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ সময় যুবতীর স্বজনদের আচরণ পুলিশের কাছে সন্দেহজনক ছিল বলে কর্তব্যরত পুলিশ সদস্য জানান।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) আবুল বাসার মো. বদরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যুবতীকে মানসিক ভারনাম্যহীন দাবি করলেও আমাদের সন্দেহ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.