Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ইজতেমাগামী বাস উল্টে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ডিসেম্বর, ২০১৬

বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ইজতেমা যাত্রীদের গাড়ি উল্টে ১ জন নিহত ও আহত হয়েছেন ১০ জন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, জকিগঞ্জ থেকে আসা ইজতেমা যাত্রীদের বহনকারী বাস সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বাস উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত আরকান আলী (৬৫) কে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আরকান আলীর বাড়ি বাড়ি জকিগঞ্জের শাহবাগে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের ইজতেমা। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.