নিজস্ব প্রতিবেদক | ২২ এপ্রিল, ২০১৫
সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসে ছিনতাই এর শিকার হয়েছেন এক নারী।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায় বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। ট্রেনটি মোগলা বাজার পৌঁছালে গতি হঠাৎ কমে যায়। এসময় প্রথম শ্রেণীর চেয়ারে বসে ঢাকায় যাওয়া যাত্রী রেহানা খতুনের গলার স্বর্ণের চেন টান মেরে ট্রেন থেকে নেমে যায় এক অজ্ঞাত ছিনতাইকারী।রেহানা খাতুন তাঁর বাবা আব্দুল হাশিমকে সাথে নিয়ে ঢাকায় বার কাউন্সিলের পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
একই ট্রেনে থাকা সাংবাদিক মুহিবুর রহমান ও সংস্কৃতি কর্মী দেবব্রত চৌধুরী লিটন সিলেটটুডে২৪ডটকমকে জানান, ছিনতাই এর ঘটনায় জিআরপি পুলিশ ও ট্রেনে নিয়োজিত আনসার সদস্যদের অবহিত করা হয়েছে। ছিনতাই এর শিকার রেহানা খাতুন মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলেও জানান তারা।