Sylhet Today 24 PRINT

প্রাথমিকে সিলেটে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৩৫৫জন

পাসের হার ৯৬.৭৯

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে সিলেট জেলায় ৯৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাশের করেছে। বৃহস্পতিবার এ ফলাফল প্রকাশিত হয়।

জেলায় মোট ৭৬ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭৪ হাজার ৭৮৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী।

অন্যদিকে, ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সিলেট জেলায় পাসের হার ৯৪.৩৬। এই পরীক্ষায় ৬হাজার ৫২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৫৩জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.