নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৬
ফাইল ছবি
সিলেট শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পুরো বিভাগের মধ্য পাশের হারে এগিয়ে রয়েছে সিলেট জেলা।
সিলেট জেলা এবার ৯৪ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। এছাড়া সুনামগঞ্জের পাশের হার ৯৩ দশমিক শূণ্য ৮, হবিগঞ্জে ৯২ দশমিক ৭৫ এবং মৌলভীবাজারে ৯১ দশমিক ৮ শতাংশ।
পাশের হারের মতো জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে রয়েছে সিলেট। এবছর সিলেট থেকে জিপিএ- পেয়েছে ৪৯৮৯জন। এছাড়া হবিগঞ্জ থেকে ১৬৭২ জন, মৌলভীবাজার থেকে ২১২৬ জন এবং সুনামগঞ্জ থেকে ১৪৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ফলাফল প্রকাশিত হয়। এবার জেএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ।