Sylhet Today 24 PRINT

সিলেটে জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ

জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

ফাইল ছবি

জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) তে সিলেট শিক্ষাবোর্ডে গতবছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে দ্বিগুণের চেয়ে বেশি। এবছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী।

গত বছর এই সংখ্যা ছিলো ৪৯৫৬ জন। বৃহস্পতিবার সকালে সিলেট শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এরআগে ২০১৩ সালে সিলেট বোর্ড থেকে ৫ হাজার ৭৪৮ জন এবং ২০১৪ সালে ৪০১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।

জিপিএ-৫ দ্বিগুণ বেড়ে যাওয়া প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসের কারণেই ফলাফল ভালো হয়েছে। তাছাড়া এবছর শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে। কোনো রাজনৈতিক গলযোগ ছিলো না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.