Sylhet Today 24 PRINT

ছাতকে জেএসসিতে গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়, পিএসসিতে বাগবাড়ী মডেল স্কুল শীর্ষে

ছাতক প্রতিনিধি  |  ২৯ ডিসেম্বর, ২০১৬

ছাতকে জেএসসি পরীক্ষায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পিএসসিতে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪হাজার ৮শ’ ৪০জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪ হাজার ৬শ’ ৯৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯৯.০৯ ভাগ। ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান করেছে শতভাগ পাশ।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৬৯টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে অবস্থান করছে। বিদ্যালয়ের ৩শ’ ১০ জন শিক্ষার্থী এ’ গ্রেড লাভ করেছে। ৪২৪ জনের মধ্যে ৪২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলাফলে শীর্ষস্থানে থাকায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ ও প্রধান শিক্ষক আতাউর রহমান সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে ৪৫টি জিপিএ-৫ পেয়ে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ২য়, শতভাগসহ ৩৬টি জিপিএ-৫ পেয়ে ঝিগলী উচ্চ বিদ্যালয় ৩য় ও ৩০টি জিপিএ-৫ লাভ করে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ৪র্থ স্থান লাভ করেছে। সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, মনিরগাতি উচ্চ বিদ্যালয় ও পাইগাঁও উচ্চ বিদ্যালয় ২৭টি করে জিপিএ-৫ লাভ করেছে। সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ শতভাগসহ সকল ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।

এ ছাড়া চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, সমতা মাধ্যমিক বিদ্যালয় শতভাগসহ ২৫টি করে, সিসিএফ উচ্চ বিদ্যালয় ২৪টি, গনিপুর উচ্চ বিদ্যালয় শতভাগসহ ১৮টি, আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয় শতভাগসহ ১৬টি, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় ১৫টি, পালপুর উচ্চ বিদ্যালয় শতভাগসহ ১২টি, হায়দরপুর উচ্চ বিদ্যালয় শতভাগসহ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ৯টি করে, জাহিদপুর উচ্চ বিদ্যালয় ৮টি, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ৭টি, বাংলাবাজার সামারুননেছা উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয় ৬টি করে, হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় ৫টি, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, চরমহলা উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় শতভাগসহ ৪টি করে, আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় ৪টি, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ৩টি, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, খুরমা উচ্চ বিদ্যালয়, শুকুরুন নেছা চৌধুরী উচ্চ বিদ্যালয়, জনতা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, সালেহা খাতুন কুর্শি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় শতভাগসহ ও বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় শতভাগসহ ২টি করে, মোগলগাঁও নিম্ম মাধ্যমিক বিদ্যালয় শতভাগসহ, ছাতক ইউনিয়ন এসইএসডিপি হাইস্কুল, সিপিবি উচ্চ বিদ্যালয়, এলঙ্গি মডেল উচ্চ বিদ্যালয় ও এলপি উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। জেডিসি পরীক্ষায় ১হাজার ৪শ’ ৫৮ জনের মধ্যে ১হাজার ৩শ’ ৫৪জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯২. ৮৬ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৪জন শিক্ষার্থী।

উপজেলার ২৬২টি বিদ্যালয়ের ৮হাজার ৪শ’ ৯১ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৮হাজার ৩শ’ ১১ জন। পাশের হার শতকরা ৯৭.৮৭ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ১শ’ ৮১ জন শিক্ষার্থী। শতভাগ পাশসহ ২০টি জিপিএ-৫ নিয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। শতভাগসহ ১৯টি জিপিএ-৫ নিয়ে ২য় স্থানে রয়েছে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়। চরমহলা লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর শতভাগ পাশসহ ৭টি জিপিএ-৫ লাভ করেছে। বাকী ৭ জন শিক্ষার্থী সকলেই এ গ্রেডে উত্তির্ণ হয়েছে।

পিএসিতে উপজেলার মধ্যে চরমহলা লতিফিয়া ইসলামী কিন্ডারগার্টেন টেটিয়ারচর অভাবনীয় ফলাফল করেছে। ইবতেদায়ী পরীক্ষায় ১হাজার ১’ ৩৭ জনের মধ্যে ১হাজার ১শ’ ২৭ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২.১৩ ভাগ। জিপিএ-৫ লাভ করেছে ৭জন শিক্ষার্থী। গোবিন্দগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুল ব্রীজ একাডেমী শতভাগসহ ৩টি জিপিএ-৫ লাভ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.