বানিয়াচং প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৬
বানিয়াচং এর প্রতিথযশা সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার হাওড় অঞ্চল প্রতিনিধি, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট আখলাক হুসেইন খান খেলু মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর তার বাড়ির পার্শ্ববর্তী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক খেলুর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, এড. নজরুল ইসলাম খান, এড. জসিম উদ্দিন, সাবেক ভিপি ফুয়াদ উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান খান আসাদ, সৌদী আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, প্রভাষক জসিম উদ্দিন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারি, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লোখ্য, সাংবাদিক খেলু দীর্ঘদিন ধরে শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি চিকিৎসকরা জানিয়েছিলেন তার হৃদযন্ত্রের জটিলতা, ইনফেকশন ও কিডনিতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিনের পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেইন টিউমার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো-সায়েন্স এ ভর্তি করার জন্য পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞ ডাক্তার।
সাংবাদিক খেলু প্রায় ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। হাওড়াঞ্চলের সুখ-দুঃখ ও জীবন সংগ্রাম কলমের ভাষায় ফুটিয়ে তোলা এ সাংবাদিক সারা জীবন লেখনির মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।