Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব শুরু

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ সম্মেলনের উদ্বোধন করেন সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ৩০ ও ৩১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলবে এ সম্মেলন।

চেম্বার সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, ও দুই দেশের সুনামধন্য শিল্পীরা উপস্থিত রয়েছেন।

তার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইনমন্ত্রী তপন চক্রবর্তী,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.