নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৬
সিলেটের দক্ষিণ সুরমায় চলমান জেলা ইজতেমা মাঠে ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মাহমুদ আলীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আজ শুক্রবার জুমার নামাজের পর ইজতেমা ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কাজীর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মাহমুদ আলী স্থানীয় তেলিরাই জামে মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্বে ছিলেন।
দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে লতিপুর-খিদিরপুর এলাকার চলছে তিনব্যাপি জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শুরু হওয়া এই ইজতেমা শনিবার (৩১ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।