Sylhet Today 24 PRINT

সিলেটের কয়েকটি এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক  |  ৩০ ডিসেম্বর, ২০১৬

সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন টুকেরবাজার ফিডারের কিছু এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- তেমুখি, হাইদরপুর, টুকেরবাজার, শাহপুর, তালুকদার পাড়া, ঘোপাল,কান্দিগাঁও, মোল্লারগাঁও, কাজীরগাঁও, ভগতিপুর, গালমশাহ, জাঙ্গাইল, আউশা, ফতেহপুর, লামাকাজী, সৎপুর, মির্জারগাঁও, পরগনাবাজার, চাঁনপুর, রসুলপুর, নোয়াপাড়া, সাদিপুর ও তদসংলগ্ন এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছেন,‘নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.