বড়লেখা প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সোনাতুলা গ্রামে সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের উদ্যোগে ৫০ জন ও তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে বাহারপুর ইসলামিক সোসাইটির উদ্যোগে ৩০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ক্লাবের সভাপতি সমছ উদ্দিনের সভাপতিত্বে ও শাহজাহান আহমদ মিসবার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারপুর ইসলামিক সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর ওরফে আরিয়ান আরজুন, অর্থ সম্পাদক রায়হান আহমদ, তরুণ সমাজসেবক সানেল আহমদ, রেদওয়ান এইচ জাহাঙ্গীর প্রমুখ।