মাধবপুর প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৬
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক সংগঠন কাশিমনগর সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে ১১০ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক বিধু মোহন সাহার সভাপতিত্বে অনুষ্টিত কম্বল বিতরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন।
সাংবাদিক হামিদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যলয় কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দিন মিজান, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ তোফাজ্জল হোসেন ছুরুক, বিএনপির সভাপতি আব্দুল আলীম মীর বাদল, বিএনপি নেতা আবু হুসাইন রাসেল শাহীন, এএসআই আলগীর হোসেন, সমাজ সেবক কাজী পলাশ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ছাত্রদল সভাপতি মীর্জা ইকরাম, সংগঠনের সভাপতি নাঈম উদ্দিন প্রিয়, সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
সভা শেষে ১১০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়