Sylhet Today 24 PRINT

আখেরী মোনাজাতের মাধ্যমে আজ শেষ হবে সিলেটের ইজতেমা

নিজস্ব প্রতিবেদক |  ৩১ ডিসেম্বর, ২০১৬

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে সিলেটের ইজতেমা।

আয়োজকরা জানান, আজ ফজরের নামাজের পর ইজতেমায় আম বয়ান শুরু হয়। সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। মোনাজাতশেষে যোহরের নামাজের পর ইজতেমার সমাপ্তি ঘটবে।

এদিকে, আখেরী মোনাজাতে অংশ নিতে সকাল থেকে ইজতেমা ময়দান অভিমুখে মানুষের ঢল নামে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আখেরী মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লীর সমাগম ঘটবে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।

গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর মাঠে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়। শুক্রবার দ্বিতীয় দিনে সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.