নিউজ ডেস্ক | ২২ এপ্রিল, ২০১৫
“সড়কে নিরাপত্তা আমাদের অধিকার,বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে ছাত্রছাত্রীদের নিরাপদে সড়ক পারাপার এর জন্য সিলেটের নাজিরবাজার জয়বুনছো গার্লস হাই স্কুল এবং আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সিলেট-ঢাকা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় পালিত হওয়া এ মানবন্ধনে ৫০০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ কর্মসূচির আয়োজক ছিল ব্র্যাক সিলেট।
মানববন্ধন কর্মসূচীতে এ সময় নাজিরবাজার জয়বুনছো গার্লস হাই স্কুল এবং আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্র্যাক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই মানববন্ধন কর্মসুচিতে এ সময় উপস্থিত ছিলেন জয়বুনছো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এমরান আহমদ জায়গীরদার, আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মিজানুর রহমান,সহকারী শিক্ষক মো:মফুর আহমদ, শারমিন আক্তার, শামসুন্নাহার খানম, বিপ্লব কুমার দাশ তালুকদার, প্রীতি রানী কর,হালিমা সুলতানা, অমিত চন্দ, জুমারা ফেরদৌস চৌধুরী,মোবারাকা সুলতানা, মোছা: ফাতেহা বেগম, দিপা রানী দেব, মো: ইকরাম হোসেন,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো:আখলুছ মিয়া, মো:ফারুক আহমদ, মতছির আলী, সেবুল মিয়া, এবং ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের ব্র্যাক সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী, যোগাযোগ কর্মী রাফিন মাহমুদ, কল্যান ব্রত চাকলাদার নিরাপত্তা বিষয়ক স্বেচ্ছাসেবক সৈয়দ নুরু মিয়া, শামসুল ইসলাম সুমন, জাহেদ আহমদ, এবং দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ প্রমুখ।
ঢাকা সিলেট মহাসড়কের সিলেটের নাজিরবাজারস্থ জয়বুনছো গার্লস হাই স্কুল এবং আহমদ নগর ওয়াজিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ঝুকিপুর্ণ স্থান। প্রতি নিয়তই এখানে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং অনেকেই আহত হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করছেন অনেকেই। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে এখানে দুইটি জেব্রাক্রসিং এবং সাইন সিগনাল স্থাপন করা হোক। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় বলেন এই কর্মসুচির পরে সওজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হবে।