Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন

সম্পাদক জাহির উদ্দিন ও সহ-সম্পাদক জুনেদ ভূঁইয়া

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৬

জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দিন ভর ভোটারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন জগন্নাথপুর পৌর মিলনায়তনে। বিকাল ৫ টার দিকে ভোটের ফলাফল ঘোষনায় আসেন নির্বাচন কমিশনারসহ রিটার্নিং অফিসার। প্রথমে সাধারন সম্পাদকের ও সহ-সম্পাদকের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার দিলোয়ার হোসেন ও ডা.আব্দুল আহাদ।

এবারের নির্বাচনে দুই পদের বিপরীতে ৫ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে সাধারন সম্পাদক পদে তিন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন এবং সহ-সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্ধিতা করেন।

সর্বমোট ১০৮৬ জন ভোটের মধ্যে ৯৬৮ জন ভোটার তাঁদেও ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৩৩ টি ভোট বাতিল হয়।

সাধারন সম্পাদক পদে ১৩৮ ভোট বেশী পেয়ে সাবেক কৃতি ফুটবলার ও জগন্নাথপুর উপজেলা ফুটবল এ্যাসোয়েসিয়নের প্রতিষ্টাতা সভাপিত মো.জাহির উদ্দিন নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান সাধারন দিলোয়ার হোসেন আনারস প্রতীকে ৪০১ ভোট পেয়েছেন। সহ- সাধারন পদে ব্যবসায়ী জুনেদ আহমদ ভূইয়া মাছ প্রতীকে ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি লিটন মিয়া বাইসাইকেল প্রতীকে ৩৮৪ ভোট পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.