Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার পূর্ব নৈনগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পূর্ব নৈনগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলী ছেলে।

স্থানীয়রা জানান, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আবুল কালামের সঙ্গে প্রতিবেশী ছমছু মিয়ার বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ছমছু মিয়া ২৫-৩০ জন লোক নিয়ে কালামের বাড়িতে হামলা চালান। এ সময় আবুল কালামকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তার ভাই আব্দুল আজাদ, প্রতিবেশি রফিক মিয়া ও আমির আলী।

স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.