Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের দুটি তক্ষক উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে দুটি ভারতীয় তক্ষক ও চারটি গরু জব্দ করেছে বিজিবি।

রোববার (১ জানুয়ারি) ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামারীতলা ও দোয়ারা বাজার উপজেলার বাঁশতলা সীমান্তের দক্ষিণ কলোনি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে দুটি তক্ষক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তক্ষক দুটির মূল্য সাড়ে ৫ কোটি টাকা।

অন্যদিকে, ভোররাতে ধর্মপাশা উপজেলার মাটিরাবন সীমান্তের কড়াইগড়া এলাকা থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন। চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.