Sylhet Today 24 PRINT

কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

বছরের শুরুতেই নতুন শ্রেণীর নতুন বই হাতে পাওয়ার আনন্দে উল্লসিত শিক্ষার্থীরা। পহেলা জানুয়ারি সারাদেশের ন্যায় সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন শ্রেণীর নতুন বই।

রোববার (১ জানুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মো. সুলেমান বক্ত। এতে স্বাগত বক্তব্য রাখেন কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা বেগম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, অভিভাবক কমিটির সভাপতি মির্জা মো. দুলাল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য মুর্শেদ সিদ্দিক, সদস্য শান্তি বালা পাল।

প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার কারণে বছরের শুরুতেই সারা দেশে বই বিতরণ সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি বিদ্যালয়ের মান বৃদ্ধিতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য রানী বেগম, বিশিষ্ট মুরব্বী ইসহাক মিয়া, কল্যাণ কমিটির সভাপতি মির্জা বেলাল আহমদ, আলমগীর হোসেন, নাসির আহমদ, খসরুজ্জামান, মির্জা আলী আহমদ, আদনান খান হেলাল, সহকারী শিল্পী মহালদার, সৈয়দ সেলুফা বেগম, রাহেনা বেগম, ফারহানা বেগম, মৌসুমী রায়, রীমা দেব, রওশন আরা, শামিমা বেগম, শাকিলা রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সম্পা চৌধুরী ও মৌসুমী রায়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে ফাতেহা আক্তার, মির্জ্জা মো. দুলা আহমদ ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে অপি রানী পালকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.