Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহেল আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জালাল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক শাহ আলম, ব্যবসায়ী জয়নাল আবেদিন, সহকারী শিক্ষিকা ছালমা বেগম, শিরিন আক্তার, রেহেনা বেগম, আয়শা বেগম, সুমাইয়া সুমি, শিক্ষক ফরিদুল ইসলাম, ইসলাম আহমেদ, অভিভাবক প্রতিনিধি আফিয়া বেগম, তাসলিমা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.