Sylhet Today 24 PRINT

মাধবপুরে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

মাধবপুর প্রতিনিধি  |  ০১ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য পুস্তক উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য এড. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের শিক্ষক মুছা মিয়ার পরিচালনায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর সভাপতিত্বে বই বিতরণী সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বেনু রঞ্জন রায়, শিক্ষক সাইফুল হক মৃধা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অলিদ মিয়া প্রমুখ।

এদিকে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক আইয়ুব খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া ইটাখোলা সিনিয়র আলীয়া মাদ্রাসায় বই বিতরণ করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহ আব্দুল আউয়াল লিটন, অধ্যক্ষ মোঃ আমীর হোসাইন, শিক্ষানুরাগী সদস্য বিল্লাল আহমেদ চকদার, কামাল হোসেন জিতু, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর ও মাসুম বিল্লা প্রমুখ।

রোববার সকালে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.সুফিয়া আকতার হেলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার শাহাদাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর কাউন্সিলর আবুল বাশার, কাউন্সিলর বাবুল হোসেন, কাউন্সিলর আব্দুল হেকিম, বেবি টেক্সী সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, ঠিকাদার আকবর আলী, প্রবাসী নেতা তোফায়েল, প্রধান শিক্ষিকা শেখ উম্মে কুলসুম বীথি প্রমূখ।

দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে রোববার সকালে নতুন বই তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.সুফিয়া আকতার হেলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন খান এর সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রাক্তন প্রধান শিক্ষক আঃ রহিম,প্রধান শিক্ষক ইস্কান্দার মীর্জা ফারুক,সাংবাদিক হামিদুর রহমান,জসীম উদ্দিন মেম্বার,ছাত্রনেতা সাব্বির হোসেন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.