Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ছেলের হাতে মা খুন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০১ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলের হাতে খুন হয়েছেন মা।

রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার শমমেরনগর চা বাগানের রবিদাস টিলা বস্তিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফুল কুমারী রবিদাস (৫০)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে পারিবারিক কলহের জের ধরে চন্দন রবিদাস (২২) ও তার মা ফুল কুমারী রবিদাস (৫০) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মায়ের বুকে ছুরিকাঘাত করেন ছেলে চন্দন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফুল কুমারী।

এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) সৈয়দ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.