Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৭

'সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন' এই শ্লোগানে সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, টিআইবির সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.