Sylhet Today 24 PRINT

দুর্গাকুমার পাঠশালায় হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক  |  ০২ জানুয়ারী, ২০১৭

দুর্গাকুমার পাঠশালায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । সোমবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ৪টার দিকে দুর্গাকুমার পাঠশালার প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় অজ্ঞাতনামা ৩০-৩৫ জন জনকে আসামি করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালায় বই উৎসব চলাকালে হামলার ঘটনা ঘটে। নামাজের সময় গান বাজনার অভিযোগে পাশ্ববর্তী কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে ৩০/৪০ জন লোক এ হামলা চালায়।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা রোববারের ঘটনায় আজ ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তির নামে মামলা করেছি।

বিকেল ৫ টায় সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, স্কুল কর্তৃপক্ষ মামলার এজাহার নিয়ে থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্যে, রোববার (১ জানুয়ারি) সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা নামের একটি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব চলাকালে এক হামলার ঘটনা ঘটে। নামাজের সময় গান বাজনার অভিযোগে স্থানীয় একটি মসজিদ থেকে জনা পঞ্চাশেক লোক এ হামলা চালায় বলে বিদ্যালয় সূত্রে জানা যায়। এ সময় হামলাকারীরা মিছিলসহকারে এসে অনুষ্ঠানমঞ্চ, প্যান্ডেল, মাইক ও বাদ্যযন্ত্র ভাংচুর করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.