Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

জামালগঞ্জ সংবাদদাতা |  ০২ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জের জামালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে দুই পরিবারের নারী-পুরুষ সহ ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলার নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা কালীবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীবাড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে আলী আমজাদ (৩৫) এর সাথে একই গ্রামের রবি হোসেনের ছেলে মকবুল হোসেনের (৩৫) বাড়ীর গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে মকবুলের বৃদ্ধ মাতা মৃত রবি মিয়ার স্ত্রী মমিনা খাতুন (৬৫), রবি হোসেনের ছেলে মকবুল হোসেন (৩৫), মন্তাজ আলীর ছেলে লতু মিয়া (৬০), মকবুল হোসেনর স্ত্রী শাহানা আক্তার (৩৫), রবি মিয়ার ছেলে আলী হোসেন (৩০) সহ ৫ জন আহত হন। অপর পক্ষের আব্দুল গফুরের ছেলে আলী আমজাদ (৩৫), আলী আমজাদের ছেলে টিপু সুলতান (১৩), আব্দুল গফুরের ছেলে মাহমুদ আলী (২৮) আহত হন।

এ ঘটনায় আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মমিনা খাতুন, মকবুল হোসেন ও লতু মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবারের লোকজন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.