Sylhet Today 24 PRINT

১৪ জানুয়ারি জগন্নাথপুরে আসছেন ওবায়দুল কাদের

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ১৪ জানুয়ারি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে আসছেন।

ে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নানের ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত। তিনি আরো বলেন, মন্ত্রী কুশিয়ারা নদীর উপর নির্মিত রাণীগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

স্থানীয় সচেতন মহলের কয়েকজন ব্যক্তি গোলাম সারোয়ার, হাজী এখলাছুর রহমান বলেন, ওবায়দুল কাদের আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্বস্থি ভোগ করেছেন এবং জগন্নাথপুর উপজেলাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

তাঁরা আরো বলেন, মন্ত্রীর আসার আগ মুহূর্তে স্থানীয় রাণীগঞ্জ বাজারের বিভিন্ন অলি-গলি ও রাস্তাঘাট পুন:সংস্কারের কাজ চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের সদ্য অনুষ্ঠিতব্য সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক এই ছাত্রলীগের সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই প্রথম সিলেট বিভাগে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.