Sylhet Today 24 PRINT

জুড়ীতে ট্রাক খাদে পড়ে চালক ও সহযোগী নিহত

কুলাউড়া প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের জুড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের আরেক সহযোগী।

সোমবার রাত ৯টায় জেলার কুলাউড়া-জুড়ী সড়কের ভূয়াইবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক জুড়ির জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে সাজিত আলী (৩২) ও তার সহযোগী একই গ্রামের ইউনুস মিয়ার ছেলে হারুন মিয়া (৩১)। দুর্গঘটনায় গুরুতর আহত অবস্থায় চালকের আরেক সহযোগী আলাউদ্দিন (৩০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  
 
স্থানীয়রা জানান, জুড়ির ভজিটিলা থেকে বালুভির্ত একিট ভূয়াইবাজারের দিকে যাচ্ছিলো। বাজারের কাছাকাছি আসামাত্র  ট্রাকটির সামনে চাকা পাংচার হয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের  সহযোগিতায় ঘটনাস্থল থেকে চালক সাজিদ ও  মাটি কাজের শ্রমিক হারুন মিয়াকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।

জুড়ি থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি নাম্বারপ্লেট বিহীনছিলো। সকালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.