Sylhet Today 24 PRINT

জয়কলস হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ

ছাতক প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৭

কাঁদলে কাজ হবে না টাকা তোমাকে দিতেই হবে। অবৈধ গাড়ী নিয়ে যখন রাস্তায় বের হয়েছ তখন আমার প্রাপ্য টাকা দিতেই হবে। এমনই এক দাবিতে নাছোড়বান্দা জয় কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু মিয়ার।

রোববার (১ জানুয়ারি) এমনই এক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে সিলেট-সুনামগঞ্জ সড়কে বদিরগাও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাহিন মিয়া তার টেম্পু নং (সিলেট ফ-১১-০০৫৬) দিয়ে জাউয়া বাজার ফিজা এন্ড কোং এর খাবার মালামাল নিয়ে সিলেট থেকে জাউয়া বাজার আসার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে বদিরগাও নামক স্থানে জয় কলস হাইওয়ে পুলিশ তাঁকে আটক করে। তখন হাইওয়ে পুলিশ তার নিকট সাড়ে ৩ হাজার টাকা চাঁদা দাবি করে। কথা মত টাকা না দিলে গাড়ীটিও ছাড়া যাবে না এবং মালামালও নিতে পারবে না। মালামাল এখানেই পঁচে নষ্ট হবে বলে জানায় পুলিশ। চালক শাহিন মিয়া তখন মালামাল নষ্ট না হওয়ার শর্তে আইনগতভাবে গাড়ীর বিরুদ্ধে মামলা দিয়ে গাড়ীটি ছেড়ে দিতে ইনচার্জ নান্নুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করেন। কিন্তু কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত সাড়ে ৩ হাজার টাকা দিয়েই আমাকে ছুটে আসতে হয়েছে বলে জানান টেম্পু চালক।

জাউয়া বাজার ফিজা এন্ড কোং এর ম্যানেজার আব্দুল মতিন জানান, আমার মাল বহরকারী চালকের নিকট এত টাকা ছিল না। সে আমার নিকট থেকে ২ হাজার টাকা নিয়ে মোট সাড়ে ৩ হাজার টাকা দিয়ে আমার মালামাল দিয়ে চালক বিকালে ছুটে এসেছে। এতে আমার অনেক খাবার নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু মিয়ার সাথে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.