Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে সিঁড়ি থেকে পড়ে ছাতকে স্কুল ছাত্রীর মৃত্যু

একাধিক ভবন ও সড়কে ফাটল

তপন জ্যোতি তপু,ছাতক |  ০৩ জানুয়ারী, ২০১৭

ভূমিকম্পের সময় শামীমা আক্তার টুনি(১৪) নামের ছাতকের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ভূমিকম্প অনুভুত হলে বাসার ৩য় তলা থেকে নীচে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে মারা যায়।

শামীমা আক্তার ছাতক সিমেন্ট কারখানার এমটিএস বিভাগের কর্মরত শ্রমিক সামছুল হকের কন্যা ও কারখানা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। ভুমিকম্পের সময় ফ্যাক্টরীর ৪নং এলাকার ষ্টাফ কোয়াটারের ৩য় তলার বাসা থেকে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত ছাতক উপজেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 শামীমা আক্তার টুনি গত ক’দিন ধরে শারীরীকভাবে অসুস্থ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এদিকে ভূমিকম্পে ছাতক শহরের বাগবাড়ী, মন্ডলীভোগ, চরেরবন্দ, ট্রাফিক পয়েন্ট মসজিদ, নোয়ারাই মসজিদসহ কয়েকটি স্থানের ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া শহরের ট্রাফিক পয়েন্ট থেকে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানেও ফাটলের সৃস্টি হয়েছে।  

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক সুজা মামুন জানান, নিহত শামীমা বেগমের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে কারখানার ভেতরের একটি চারতলা ভবনে থাকেন। বিকেলে ভূমিকম্পের সময় পরিবারের অন্যদের সঙ্গে ঘর থেকে বের হয়ে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় শামীমা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.