Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দুপুর ১টায় সিলেট নগরীর সিটি পয়েন্ট থেকে আনন্দ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতা-কর্মীরা।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াসুর রহমান ইলিয়াস, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রকিব বাবলু, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযুষ কান্তি দে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ যোগাযোগ সম্পাদক ফয়সল ইসলাম মইনুল, সামসুল ইসলাম মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আই আল হাদী, নূর মোহাম্মদ বাবু, তোফায়েল আহম্মদ, কামাল উদ্দিন, সাবেক মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ আজাদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমুখ।

এছাড়াও নগরীর সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.