Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে রাজিয়া (২২) নামে এক নারীকে শরীরে গরম পানি ঢেলে ও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ব্যাপারে রাজিয়ার পিতা তাজুল ইসলাম মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজিয়ার পিতা জানান, ২০ দিন আগে তার ঘর থেকে দুটি মোবাইল সেট চুরি হয়। এতে প্রতিবেশী মৃত ইদু মিয়ার ছেলে শাহ আলমকে সন্দেহ করা হয়। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে তার মেয়ে রাজিয়া রান্না করার সময় হঠাৎ তাকে দা দিয়ে কুপিয়ে এবং শরীরে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা চালায় তারা।

মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক শরীফ হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.