Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ীর হামলায় ২ পুলিশ আহত, ইয়াবা ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি  |  ০৫ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ীর হামলায় এক এসআই সহ ২ পুলিশ গুরুতর আহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী ইয়াবা ব্যবসায়ী।

বুধবার (৪ জানুয়ারী) রাত ১১টার দিকে শহরের যমুনা পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহ জালাল জানান, ইয়াবা ব্যবসায়ী রুহেল আহমদ (৩৩) কে ধরতে গেলে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন এসআই আব্দুল মালিক (৪৮) ও কনস্টেবল বজলুল করিম (৪৫)। পরে পুলিশ গুলি ছুড়লে রুহেল নিহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.