Sylhet Today 24 PRINT

রাজনগরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাজনগর প্রতিনিধি  |  ০৫ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মসুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামারচাট ইউনিয়নের এশাই মিয়া (৫৫) ও একই এলাকার চালিক মিয়া (৪৫)। আহত চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামারচার্ট থেকে অটোরিকশায় চড়ে পাঁচ শ্রমিক মাটি কাটার কাজে যোগ দিতে মুন্সিবাজার এলাকায় যাচ্ছিল। পথে মশুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের বহন করা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.