Sylhet Today 24 PRINT

মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

মাধবপুর প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জানুয়ারি) ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রিয়াজনগর গ্রামের সুরুক মিয়া (৪০), গাজীপুর গ্রামের মনছব আলী (৪০), একই গ্রামের আনছব আলী (৪৫), লিটন মিয়া (৩৫), আলমগীর (৩২), যাদবপুর গ্রামের ফজলুর রহমান (৬০), হাজেরা (৫০), এমরান হোসেন (৪০), আক্তার (৪২), ধরমন্ডলের নুনু (৪০), তোফাজ্জল (৪০)।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের রাতে বিশেষ অভিযানে মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.