Sylhet Today 24 PRINT

চাতলাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২৩ এপ্রিল, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্টিত হয়েছে। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত বৈঠক অনুষ্টিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: তারিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে বিএসএফ এর সেক্টর কমান্ডারগন যথাক্রমে ডিআইজি শ্রী ডি কে শর্মা ও ডিআইজি শ্রী রাজীব সিনহা নেতৃত্ব দেন।

উক্ত পতাকা বৈঠকে দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সীমান্ত শুন্য লাইন অবৈধভাবে অতিক্রম করার বিরুদ্ধে নজরদারী আরো বাড়ানোর বিষয়ে ত্বরান্বিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় কঠোর নজরদারী বাড়ানোর জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়।

উভয় দেশের সীমান্ত এলাকাকে শান্তিপুর্ণ রাখার লক্ষ্যে বিজিবি এবং বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষন করেন।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কগন এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের স্টাফ অফিসারগন অংশগ্রহন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.