Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণ তলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে চন্দ্র প্রকাশ (৩২) নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার দুপুরের দিকে এ সদস্যকে আটক করে বিজিবি। চন্দ প্রকাশকে বাংলাদেশ সীমান্তের নারায়ণ তলার ১২১৬ নম্বর পিলারের কাছ থেকে এক টি অস্ত্র ও ওয়্যারলেস সহ আটক করা হয়।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন জানান, দুপুরের দিকে বিএসএফ সদস্য ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে তাকে আমাদের বাহিনীর লোকজন আটক করে। ভারতের বিএসএফ পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে পতাকা বৈঠকের জন্য। এর সিদ্ধান্ত হবে আমরা কি কবর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.