Sylhet Today 24 PRINT

মাধবপুরে জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে সন্ত্রাস, মাদক ও জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার হরিতলা স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার এস.এম.রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের (মাধবপুর-চুনারুঘাট) সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফাতেমা তুজ জোহরা, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ মোঃ মুসলিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিদ মিয়া, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আ: আউয়াল লিটন প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.